জাজিরায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৭

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার ১০টি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে ৩০০ একর ফসলি জমি। ভাঙন আতঙ্কে গত এক সপ্তাহে এসব এলাকার ৮০টি পরিবার তাদের বসত বাড়ি সরিয়ে নিয়েছেন। এদিকে সোমবার সকালে বাঁধ নির্মাণের দাবিতে রঞ্জন ছৈয়ালকান্দি গ্রামে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে। পাউবোর শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। কয়েকটি এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।