লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলায় আগাম পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। উপজেলার আধুনগরের কুলপাগলী এলাকার গোলাইন্যা ঘোনা নামক স্থানে ১০০ শতক জমিতে রেডলেডি জাতের পেঁপে চাষ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সারি সারি গাছে পেঁপে ধরেছে। কোনোটিতে ৩০টি, আবার কোনটিতে ৪০টি। চাষি নুরুল কবির জানান, ১ম দফায় ৫০ টাকা ধরে আড়াই হাজার কেজি পেঁপে বিক্রি করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, নুরুল কবির রেডলেডি জাতের আগাম পেঁপে চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ভালো পেঁপে চারা রোপণ করলে ফলন আরো ভালো পাওয়া যায়।
