কিশোরগঞ্জে কয়েদির মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৮

কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি শামসুল মুসলিমিন মতি ওরফে কেজি মতি (৫৫) মারা গেছেন। সোমবার ভোরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে।

জেল সুপার মো. বজলুর রশীদ জানান, ২০১৯ সালের ৮ আগস্ট বড় ভাইকে হত্যার দায়ে গ্রেফতার হওয়ার পর শামসুল মুসলিমিন মতি ওরফে কেজি মতি কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। গত মাসে চার দিন শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। সোমবার ভোরে হূদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন।

জেল সুপার বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে কয়েদির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।