কুমিল্লায় ৭০ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৮

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৭০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোরে র্যাবের একটি টিম জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন—জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মো. ইমরান খান ও শশীদল গ্রামের শহিদুল ইসলাম।

র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গাঁজার একটি বড় চালান যাচ্ছে, গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আড়াইওরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭০ কেজি গাঁজাসহ মো. ইমরান খান ও মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।