ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলার উন্মুক্ত জলাশয়ে অবাধে পোনা মাছ নিধন চলছে। সোমবার উপজেলার নৌবাড়িয়া, দিলপাশার ও কৈডাঙ্গা এলাকায় স্থানীয় মত্স্য শিকারিদের নিষিদ্ধ জাল দিয়ে এসব পোনা মাছ ধরতে দেখা গেছে। বন্যার শুরুতেই উপজেলার নদী ও বিলে মা-মাছ ডিম ছেড়েছে। সেগুলো এখন পোনা মাছে রূপান্তরিত হয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে। আর অসাধু মত্স্য শিকারিরা সেসব ধরে বাজারে বিক্রি করছে।
উপজেলা মত্স্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, অফিসের সবাই করোনায় আক্রান্ত হওয়ায় নজর দিতে পারি নাই। তবে শিগিগরই মাইকিং করা ও পোনা নিধনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে।
