জামালপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:০৯

জামালপুর প্রতিনিধি

ডেঙ্গু বিস্তার রোধে জামালপুর পৌরসভায় মশক নিধন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সোমবার সকালে পৌর শহরের ফৌজদারি মোড়ে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানুয়ার হোসেন ছানু। এসময় জামালপুর পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, বাড়ির আশপাশে কোনো পাত্রে বা টপে, বিল্ডিংয়ের ছাদে কিংবা কোনো স্থানে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়ে থাকে। সেজন্য সব পৌর নাগরিককে সচেতন থাকতে হবে। তিনি মশক নিধনে পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন।