বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে রবিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে জাকির হোসেন খাঁ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মহানন্দগাছা গ্রামে পুকুরে পানি দেওয়ার বৈদ্যুতিক মোটরের সংযোগ থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত জাকির হোসেন মহানন্দগাছা গ্রামের আবুল হোসেন খাঁর ছেলে।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই যুবকের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
