নরসিংদী জেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া ২ নম্বর ওয়ার্ডের ড্রেন। এক বছরেরও বেশি সময় ধরে ড্রেনটির এরূপ অবস্থা। ড্রেনের কিছু অংশ কাজ করার সময় পাটাতন দেওয়া হলেও অর্থের অভাবে বাকি অংশে দেওয়া হয়নি। ড্রেনে পাটাতন না থাকায় বর্ষা মৌসুমে পানি জমে নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি করছে—মশা, দুর্গন্ধ। ঢাকনা না থাকায় পানি জমে যেমন মশার উপদ্রব বাড়ছে, তেমনি মানুষের যাতায়াতে হচ্ছে অসুবিধা। দিনের আলোতে কিংবা রাতের আঁধারে বাচ্চাসহ বয়স্করাও নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ড্রেনটি অতিদ্রুত পরিষ্কার করে ঢাকনার ব্যবস্থা করুন।
তামান্না আক্তার
হাজীপুর, নরসিংদী
