গ্রামের মানুষকে ভ্যাকসিন দিতে স্বাস্থ্যকর্মী প্রয়োজন

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৩৩

সরকারি মেডিক্যালের করোনা ইউনিটের ৭৫ শতাংশ রোগী  গ্রামের, তাদের ৭০ শতাংশ নিম্নবিত্ত পরিবারের।  করোনা আক্রান্ত গ্রামের মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। গ্রামগঞ্জের মানুষকে টিকা গ্রহণে উত্সাহিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কাজে লাগানো যেতে পারে। ইউনিয়ন স্বাস্থ্যকর্মীরা আগে যেমন বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও টিকা খাওয়ার ব্যাপারে তথ্য নিয়ে আসত। ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের কাজে লাগানো গেলে গ্রামগঞ্জের মানুষজনকে টিকার আওতায় আনা সম্ভব বলে মনে করি।

মোহাম্মদ আজাদ হোসেন রানা, চট্টগ্রাম