বগুড়ার আদমদীঘি উপজেলায় মৃত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ১৯০। তাঁদের কবর নির্ধারিত নকশায় পাকা করার কাজ গত অর্থবছরে গণপূর্ত অধিদপ্তর শুরু করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ করতে পারেনি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তথ্যমতে জুলাই মাস পর্যন্ত ৩০ জন বীর মুক্তিযোদ্ধার সমাধি পাকা করার কাজ সম্পন্ন হয়নি। অধিকাংশ সমাধি আংশিক কাজ করে ফেলে রাখা হয়েছে। তদারকির অভাবে ঠিকাদার দায়সারা কাজ করছেন। পরিশেষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের কবর রক্ষণাবেক্ষণ কাজ যাতে দ্রুত ও ঠিকভাবে করা হয়, এজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া
