ইউনিক আইডি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৩৩

শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য ব্যানবেইস যে প্রকল্প হাতে নিয়েছে, করোনাকালীন এই দুর্যোগে তা মড়ার উপর খাঁড়ার ঘা ছাড়া আর কিছুু নয়। লাখ লাখ শিক্ষার্থীকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলে কীভাবে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে তা ভাবতেই গা শিউরে ওঠে। কীভাবে শিক্ষার্থীদের অসঙ্গতিপূর্ণ তথ্য ঠিক করে এই আইডি দেওয়া হবে আর কেনই বা দেড় যুগ আগের তথ্য নিয়ে এত টানা-হেঁচড়া? এভাবে পুরাতনদের না টেনে শুধু নতুন ভর্তির শিক্ষার্থীদের বেলায় সেটা কার্যকর করা যেতে পারে। এতে একদিকে যেমন কাজটা সহজ হবে, অন্যদিকে সংশ্লিষ্ট সবাই হয়রানি থেকে রক্ষা পাবে।

মো. আলাল মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর