এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৪০

অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেছেন। সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ প্রদান করেন। অধ্যাপক রহমান ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি, বিসনেজ স্টাডিস অনুষদের ডিন, শহিদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স কমিটির সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি