দর সর্বোচ্চ বেড়েছে এস আলমের

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২১:৪০

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩২টির বা ৬১.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে এস আলমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬.৩০ টাকায়। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.৯৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৯৩ শতাংশ, তাওফিকা ফুডের ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৯০ শতাংশ, সুহূদের ৯.৮৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের শেয়ার দর ৯.৬৮ শতাংশ বেড়েছে।

 

০০