ইত্তেফাক রিপোর্ট
প্রায় তিন মাসেও পটুয়াখালীর সবুজবাগ এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী মো. হামিদুর রহমান মুকুটের (৫১) খোঁজ পাওয়া যায়নি। গত ১০ মে রাতে বাসা থেকে তিনি বের হয়ে যান, পরে আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে তার এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়ারি করেছেন মুকুটের মা মোসা. হামিদা বেগম।
