তিতাসে সাংবাদিকদের সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নাছিমা আক্তার বুধবার কালাইগোবিন্দপুরস্থ নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। কালাইগোবিন্দপুর গ্রামের নাজমুল হাসান কিরণের সহধর্মীনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুম বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া হাবিলদারের মেয়ে নাছিমা আক্তার এসময় বলেন, হোমনা ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নানা চড়াই উত্রাই শেষে বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। আর দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও নাছিমা আক্তারের বড় ভাই মো. মঙ্গল ব্যাপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরণ প্রমুখ।