মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (৬০) করোনা-পরবর্তী হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে রবিবার ঢাকায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি করোনায় আক্রান্ত হলে ৪ জুলাই ঢাকার একটি হাসাপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সোমবার দুপুরে মাগুরা পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
