বাবুল বৈষ্ণব
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য বাবুল বৈষ্ণব (৫০) গতকাল সোমবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। তার মৃত্যুতে চিটাগাং সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সমিতির সাবেক নেতৃবৃন্দ ও হকার্স ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
অনিলচন্দ্র শীল
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুরের বীর মুক্তিযোদ্ধা অনিলচন্দ্র শীল (৭০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ৩১ জুলাই পরলোকগমন করেন। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি নিখিল প্রকাশনের ব্যবস্থাপনা পরিচালক নিখিলচন্দ্র শীলের বড় ভাই। নিখিল প্রকাশনের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তাহমিনা বেগম
ডিবিসি নিউজ চ্যানেলের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদারের মা, এটিএন বাংলা এবং এটিএন নিউজের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের শাশুড়ি তাহমিনা বেগম (৬২) করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। রবিবার সকালে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে রাতে মরহুমের গ্রামের বাড়ি খুলনার বাগেরহাটে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, শাহ সামসুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আল গভীর শোক প্রকাশ করেছেন।
