ফ্লোর এক্সারসাইজ ইভেন্ট জেডে কেরির স্বর্ণ

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৩৯

স্পোর্টস রিপোর্টার

আর্টিস্টিকস জিমন্যাস্টিকস টোকিও অলিম্পিকের সৌন্দর্য্য আরো বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের জেডে কেরি ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। এই ইভেন্টে আরেক তারকা যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস লড়াই করার কথা ছিল। কিন্তু তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় খেলেনি। ধারণা ছিল স্বর্ণ হাত ছাড়া হয়ে যাবে। জেডে কেরি কঠিন পরীক্ষা দিয়েছেন। তার ওপর আস্থা ছিল। ২১ বছর বয়সি এই তরুণী নিজের ওপর বিশ্বাস রেখে কঠিন লড়াই অতিক্রম করেছেন। স্বর্ণপদক জয় করেছেন।

ফ্লোরে নামার আগে বুঝতে পারছিলেন চার বারের অলিম্পিক খেলা ইতালিয়ান ভেনেসা ফেরারির সামনে উড়ে যাওয়ার কথা। কারণ ইতালিয়ান এই জিমন্যাস্টের আছে অলিম্পিকে খেলার অভিজ্ঞতার ঝুলি। ভেনেসা নিশ্চিত ছিলেন অভিজ্ঞতা দিয়ে ছোঁ মেরে পদক নিয়ে যাবেন। দুই জনের পারফরম্যান্স বিচার করে বিচারকরা দেখলেন জেডে কেরির ফিনিশিং ছিল নিখুঁত। তাই যুক্তরাষ্ট্রের জেডে কেরির গলায় তুলে দিলেন স্বর্ণপদক। ঘোষণার সঙ্গে সঙ্গে টোকিওর জিমন্যাস্টিকস সেন্টারে আনন্দের ঢেউ খেলে যায়। জেডে কেরি আজ আরেকটি ইভেন্টে খেলবেন। তবে তার সিনিয়র সিমোন বাইলসের আবার ফ্লোরে নামবেন সেটা দেখার প্রতীক্ষায় দারুণ খুশি কেরি। বলেছেন, ‘বাইলস ফিরে আসছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের।