অজি সাঁতারু ম্যাককুয়েনের সাত পদক

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৪০

১৮৬টি দেশের চেয়েও বেশি

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ান এমা ম্যাককুয়েন টোকিও অলিম্পিকে সাতটি পদক জয় করেছেন। অস্ট্রেলিয়ান এই সাঁতারু টোকিওতে ইতিহাস লিখলেন। এই গ্রহের প্রথম নারী সাঁতারু হিসেবে এক অলিম্পিক আসরেই সাতটি পদকের মধ্যে চারটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে। টোকিওতে একাধিক সাঁতারের ইভেন্টে অংশ নিয়েই এই নজির গড়লেন ২৭ বছরের এমা। এমার জোড়া স্বর্ণ এসেছে ৫০ মিটার ফ্রি-স্টাইল ও মেয়েদের চার গুণতিক ১০০ মিটার মিডলে রিলে থেকে। এমার স্বর্ণ রয়েছে চার গুণতিক ১০০ মিটার মিডলে রিলে, ১০০ মিটার ফ্রি-স্টাইল, ৫০ মিটার ফ্রি-স্টাইল ও চার গুণতিক ১০০ মিটার মিশ্র রিলে হতে পদক আসে। এমার ব্রোঞ্জ এসেছে ১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার রিলে ও মিশ্র চার গুণতিক ১০০ মিটার মিডলে রিলে থেকে। এমার অতি মানবিক পারফরম্যান্সের পর দেখা যাচ্ছে যে, এমার প্রাপ্য পদকের সংখ্যা  টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ১৮৬টি  দেশের থেকেও বেশি। এবার অলিম্পিকে ২০৫টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে একমাত্র ১৯টি দেশ সাত বা তার বেশি পদক পেয়েছে। এমার ম্যাককুয়েনের মতোই এক অলিম্পিকে সাতটি পদক রয়েছে আর এক মহিলার। রাশিয়ার জিমন্যাস্ট মারিয়া গোরোখোভাস্কায়া। ১৯৫২ সালে তিনি সাতটি পদক পেয়েছিলেন হেলসিনকি অলিম্পিকে। এমা ম্যাককুয়েন সাত পদক জয়ের পর বলছেন যে, তার সবটাই অতিবাস্তব বলে মনে হচ্ছে আজ। দেশকে এতগুলো পদক জেতানোর জন্য গর্ববোধ করছেন ডন ব্র্যাডম্যানের দেশের সবচেয়ে সফল অলিম্পিয়ান।