ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন পিভি সিন্ধু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৪০

স্পোর্টস রিপোর্টার

চীনের হি বিংজিয়াওকে ৫৩ মিনিটের ম্যাচে স্ট্রেট সেটে হারান পিভি সিন্ধু। টোকিওতে ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় এই শার্টলার। গত আসরে রিও অলিম্পিকে ব্যাডমিন্টনের ফাইনালে উঠলে এবার টোকিও অলিম্পিক গেমসের ফাইনালে উঠতে পারেননি। সেমিফাইনালে হেরে স্বর্ণপদক হাতছাড়া করলেও এবার ব্রোঞ্জ জিতলেন হায়দরাবাদের এই শার্টলার। চীনের প্রতিপক্ষ হি বিংজিয়াওকে ২১-১৩, ২১-১৫ গেমে হারান সিন্ধু। এই শার্টলারের আগে ভারত ভারোত্তোলনে রুপার পদক জিতেছে। সিন্ধুকে নিয়ে ভারতের দ্বিতীয় পদক এটি।

রিও অলিম্পিকে পদক জয় এবং এবার টোকিও অলিম্পিকেও পদক জয় করার সঙ্গে সঙ্গেই একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় মহিলা হিসাবে টানা দুই অলিম্পিকের পোডিয়ামে উঠলেন সিন্ধু। এর আগে শুধু একমাত্র ভারতীয় হিসেবে সুশীল কুমারের রেকর্ড আছে। শুধু ভারতীয় হিসেবেই নয়, এককের কোনো ইভেন্টে কোনো মহিলার পরপর দুই অলিম্পিকে পদক জয়ের কৃতিত্ব খুবই বিরল।

পুরুষ হকির পদকের

কাছে ভারত

অলিম্পিকের পুরুষ হকির দল সেমিফাইনালে উঠেছে। পুরুষ হকির কোয়ার্টার ফাইনালে ভারত ৩-১ গোলে গ্রেট বৃটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ১৯৭২ সালে ভারত শেষ বার অলিম্পিকের সেমিফাইনালে উঠেছিল। ৪৯ বছর পর আবার সেমিফাইনালের মুখ দেখল ভারত। মস্কোতে ১৯৮০ সালে শেষ বার হকিতে সোনার পদক জিতেছিল ভারত। সেই ঐতিহাসিক মুহূর্তটি আবার আসবে কি না সেই প্রতীক্ষায় ভারতীয় কোটি কোটি জনগণ।