স্পোর্টস রিপোর্টার
স্বর্ণকন্যা সিমোন বাইলস। যুক্তরাষ্ট্রের এই একজন তারকা জিমন্যাস্টকে নিয়ে উত্কণ্ঠা ছিল যুক্তরাষ্ট্রের। অলিম্পিকে গিয়ে আচমকাই বলে বসলেন তিনি জিমন্যাস্টিকসের ফ্লোরে নামবেন না। কোয়ালিফাই করার পরও তিনি জানিয়ে দিলেন লড়াই করবেন না। তার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। এই অবস্থায় তিনি খেলবেন না। একে একে তিনটি ইভেন্ট বাদ দিলেন। শেষ ইভেন্ট ছিল। অবশেষে শেষ ইভেন্টে আজ ব্যালেন্স বিম ফাইনালে লড়াই করবেন সিমোন বাইলস। নারী আর্টিস্টিকস জিমন্যাস্টিকসে এটি স্বর্ণ পদকের লড়াই। দুটি স্বর্ণ পদকের লড়াই হবে। সিমোন বাইলস এবং সুনি লি লড়াই করবেন। সিমোন বাইলস খেলবেন ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস ফেডারেশন দারুণ উচ্ছ্বসিত। তারা বাইলসের ফিরে আসার কথা শুনে আত্মহারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে সিমোন বাইলস খেলবে ঘোষণায় আমরা খুবই উচ্ছ্বসিত। বাইলস এবং সুনি লি এক সঙ্গে স্বর্ণ পদকের জন্য লড়াই করবেন সেটা আমাদেরকে দারুণ আনন্দ দিচ্ছে। আমরা দুজনকে এক সঙ্গে দেখার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
সিমোন বাইলস রিও অলিম্পিকে চারটি স্বর্ণ পদক জয় করেছিলেন। এই স্বর্ণ কন্যা টোকিও অলিম্পিকে গিয়ে বাছাইয়ে দারুণ পারফরম্যারন্স করেছেন। কিন্তু কী কারনে তার হঠাত্ মন ভালো ছিল না। খেলার দিকে মন বসাতে পারছিলেন না। অল-অ্যরাউন্ড ইভেন্ট হতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরে সময়ের সঙ্গে সঙ্গে খবর বের হলো সিমোন বাইলস মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মন এবং শরীর কোনোটাই এক সঙ্গে কাজ করছিল না। গেমস হতে সরে যাওয়ার কঠিন সিদ্ধান্তটিকে খেলাধুলার দুনিয়া সাধুবাদ জানিয়েছে। সবাই তার পাশে দাঁড়িয়েছিলেন।
বাইলস নিজেও বলেছেন মন শরীরর দুটো একই সঙ্গে না কাজ করলে টাগের্ট পূরণ হয় না। এ ধরনের গেমসে খেলতে হলে মানসিক বিশ্রামটা ভালো প্রয়োজন। ভালো খেলতে হলে মানসিক ভাবেও চাঙ্গা থাকতে হয়। মনের অলিগলির পথ যদি আটকে থাকে সেটা প্রভাব পড়ে শরীরে। তাই খেলা বাদ দিয়ে গ্যালারিতে বসে তার দলের অন্যদের প্রেরণা দিচ্ছিলেন। আর ডাক্তারের সঙ্গে নিয়মিত কথা বলে গিয়েছিলেন এই তারকা। রবিবারও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। তৃতীয় ইভেন্টও বাদ দিতে হয়। ডাক্তারের পর্যবেক্ষণে থাকা সিমোন বাইলস আজ শেষ লড়াইয়ে নামবেন। যারা জিমন্যাস্টিকস পছন্দ করেন, সিমোন বাইলসকে পছন্দ করেন তাদের আক্ষেপ মিটে যাবে আজ টিভির পর্দায়।
