বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্যসচিব করে মহানগর দক্ষিণ শাখার ৪৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর শাখার উল্লিখিত কমিটি দুটি অনুমোদন করেছেন বলে দলের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি :যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবী যাত্রাবাড়ী, যুগ্ম-আহ্বায়ক ইউনুস মৃধা খিলগাঁও, যুগ্ম-আহ্বায়ক মো. মোহন কোতোয়ালি, যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন খোকন লালবাগ, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সাত্তার সূত্রাপুর, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ কলাবাগান, যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম শ্যামপুর, যুগ্ম-আহহ্বায়ক হারুন উর রশিদ হারুন মতিঝিল, যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ রবিন কদমতলী, যুগ্ম-আহ্বায়ক লিটন মাহমুদ স্বেচ্ছাসেবক দল, যুগ্ম-আহ্বায়ক এস কে সেকেন্দার কাদির পল্টন, যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান কামরাঙ্গীরচর, সদস্যসচিব রফিকুল আলম মজনু শান্তিনগর। সদস্যরা হলেন :ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ফরিদ উদ্দিন সূত্রাপুর, গোলাম হোসেন সবুজবাগ, সাব্বির হোসেন আরিফ গোপীবাগ, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম খিলগাঁও, মকবুল হোসেন টিপু গেন্ডারিয়া, আবদুল হান্নান শাহবাগ, আরিফুর রহমান নাদিম বংশাল, আনোয়ার হোসেন বাদল চকবাজার, কে এম জুবায়ের এজাজ ধানমন্ডি, সদস্য ফারহান হোসেন যাত্রাবাড়ী, লতিফ উল্লাহ জাফরু বংশাল, অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার নিউমার্কেট, মোহাম্মদ আলী চায়না মুগদা, আবদুল আজিজ হাজারীবাগ, জামিলুর রহমান নয়ন যুবদল, হাজি শহিদুল ইসলাম বাবুল চকবাজার, আকবর হোসেন নান্টু ডেমরা, শামছুল হুদা কাজল মুগদা, সাইদুর রহমান মিন্টু দপ্তর, এস এম আব্বাস পল্টন, লোকমান হোসেন ফকির পল্টন, জুম্মন হোসেন চেয়ারম্যান দনিয়া, ফজলে রুবায়েত পাপ্পু শাহজাহানপুর, আবদুল হাই পল্লব ডেমরা, অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী ও আরিফা সুলতানা রুমা ছাত্রদল, সাইফুল্লাহ খালেদ রাজন ছাত্রদল, সদস্য ওমর নবী বাবু গেন্ডারিয়া, আবুল খায়ের লিটন হাজারীবাগ, নাছরিন রশিদ পুতুল মহিলা কমিশনার, নাদিয়া পাঠান পাপন ছাত্রদল, হাজি নাজিম কোতোয়ালি, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউমার্কেট ও জামশেদুল আলম শ্যামল যাত্রাবাড়ী।
ঢাকা মহানগর উত্তর
যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলী নকি গুলশান, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার তেজগাঁও, যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন মোহাম্মদপুর, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বিমানবন্দর, যুগ্ম-আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি সাবেক কাউন্সিলর, যুগ্ম-আহ্বায়ক এ জি এম শামসুল হক বাড্ডা, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মতি কাফরুল, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান ভাটারা, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন খিলক্ষেত, যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা তুরাগ। সদস্যরা হলেন :তাবিথ আউয়াল গুলশান, ফয়েজ আহমেদ ফারুক রামপুরা, শাহিনুর আলম মারফত খিলক্ষেত, আলহাজ আবুল হাসেম আদাবর, মাহফুজুর রহমান বাড্ডা, আলাউদ্দিন সরকার টিপু বিমানবন্দর, তুহিনুল ইসলাম তুহিন বাড্ডা, হাফিজুর রহমান ছাগির উত্তরা পশ্চিম, সোহেল রহমান মোহাম্মদপুর, অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান আদাবর, আবুল হোসেন আব্দুল মিরপুর, মো. শাহ্ আলম শেরেবাংলা নগর, এল রহমান তেজগাঁও, আফাজ উদ্দিন উত্তরা পশ্চিম, আহসান হাবিব মোল্লা উত্তরখান, সালাম সরকার উত্তরা পূর্ব, গোলাম কিবরিয়া মাখন ভাষানটেক, এ বি এম রাজ্জাক মিরপুর, তারিকুল ইসলাম তালুকদার ক্যান্টনমেন্ট, হাজি মো. ইউসুফ মোহাম্মদপুর, আলী আকবর আলী দক্ষিণ খান, আহসান উল্লা চৌধুরী হাসান কাফরুল, মিজানুর রহমান বাচ্চু বনানী, হুমায়ন কবির রওশন শাহ আলী, আমজাদ হোসেন মোল্লা রূপনগর, রেজাউর রহমান ফাহিম বনানী, মাহবুব আলম মন্টু পল্লবী, হাফিজুর হাসান শুভ্র দারুস-সালাম, জাহাঙ্গীর মোল্লা বাড্ডা, আজহারুল ইসলাম সেলিম ভাটারা, শফিকুল ইসলাম শাহিন গুলশান, আফতাব উদ্দিন জসিম শেরেবাংলা নগর, মো. হানিফ মিয়া শাহ্ আলী, মোজাম্মেল হোসেন সেলিম তেজগাঁও শিল্পাঞ্চল ও মো. জিয়াউর রহমান জিয়া মিরপুর।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ এপ্রিল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ করা হয়। এতে মহানগর উত্তরের সভাপতি করা হয় মালয়েশিয়ায় পলাতক আবদুল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক পদে আহসান উল্লাহ হাসানকে। অন্যদিকে দলের যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খানকে (সোহেল) সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বাসারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির ৭০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
