জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার সব শহিদ স্মরণে করোনার এই সংকটকালে রেশনিং সিস্টেমে খাদ্যসহায়তা দিতে রেশন কার্ড বিতরণ শুরু করেছে যুবলীগ। কর্মসূচির আওতায় গতকাল সোমবার কেন্দ্রীয় শহিদ মিনার এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, করোনার এই মহাসংকটে যুবলীগ সারা দেশে অসহায় মানুষের পাশে আছে। খাদ্যসামগ্রী, অক্সিজেন, অ্যাম্বুলেন্স নিয়ে মানুষের পাশে থেকে কাজ করছে যুবলীগের নেতাকর্মীরা। তিনি বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে শুধু অর্থ কামিয়েছে কিন্তু বর্তমানে করোনার এই দুঃসময়ে মানুষের পাশে নেই।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মো. মোয়াজ্জেম হোসেন, জসিম মাতুব্বর, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা প্রমুখ।
