যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কারণে জারি করা ভাড়াটিয়া উচ্ছেদ স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেড় কোটির বেশি ভাড়াটিয়া বাড়ি ছাড়ার হুমকির মুখে রয়েছেন। ডেমোক্র্যাটরা এর মেয়াদ বাড়াতে চাইলেও কংগ্রেসে রিপাবলিকানদের বাধায় সেটা সম্ভব হচ্ছে না। ডেমোক্র্যাটরা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল সোমবার প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কংগ্রেসের অনুমতি ছাড়াই উচ্ছেদ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হোক। ভাড়াটিয়াদের অর্থ পরিশোধের জন্য ৪৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ হলেও মাত্র তিন বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে। -রয়টার্স
