মুহম্মদ আনিসুল হক
৪ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ জিলহজ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবী ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শরীর ভালো থাকবে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আধ্যত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। তীর্থযাত্রা হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। তীর্থগমন হতে পারে। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। বিবাদ এড়িয়ে চলুন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পথ চলাচলে সতর্ক থাকুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। আবেগ সংযত রাখুন।
