লিটন মোস্তাফিজ
শিক্ষক, বাংলা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বিজিবি সদরদপ্তর, পিলখানা, ঢাকা
ধ্বনিতত্ত্ব
২৫। কোন মৌলিক স্বরধ্বনিটির কেনো লিখিত রূপ নেই?
ক) আ খ) অ গ) ই ঘ) এ্যা
ঘ) এ্যা
২৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক) ১৩টি খ) ১১টি গ) ৪৯টি ঘ) ৩৯টি
ঘ) ৩৯টি
২৭। বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
ঘ) ৭টি
২৮। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
ক) স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়
খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়
গ) ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহূত হলে
ঘ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে
খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়
২৯। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ) শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে
গ) সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে
ঘ) যুগ্ম-স্ববর্ণের ব্যবহারকে
ক) স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
৩০। স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক) আ-কার খ) ই-কার
গ) ঈ-কার ঘ) কার
ঘ) কার
৩১। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
ক) ফলা খ) কার গ) রেখা ঘ) যুক্তবর্ণ
খ) কার
৩২। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলে—
ক) উষ্মধ্বনি খ) অল্পপ্রাণ ধ্বনি
গ) অন্তঃস্থ ধ্বনি ঘ) হসন্ত ধ্বনি
ঘ) হসন্ত ধ্বনি
৩৩। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক) আটটি খ) নয়টি গ) দশটি ঘ) এগারটি
গ) দশটি
৩৪। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক) অ খ) আ গ) ই ঘ) এ
ক) অ
৩৫। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
ক) কার খ) ফলা গ) মাত্রা ঘ) কষি
খ) ফলা
৩৬। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
ক) পাঁচটি খ) আটটি গ) দশটি ঘ) আঠারটি
ক) পাঁচটি
৩৭। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
ক) ঠোঁট খ) ফুসফুস গ) দাঁত ঘ) জিহ্বা
ঘ) জিহ্বা
৩৮। Phoneme অর্থ কী?
ক) ধ্বনিমূল খ) শব্দমূল গ) বাক্যমূল ঘ) পদমূল
ক) ধ্বনিমূল
৩৯। ধ্বনি উত্পাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?
ক) মুখবিবর ও জিহ্বা খ) কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা
গ) দন্ত ও ওষ্ঠ ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ
৪০। কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?
ক) ন, ল, স খ) শ, ষ, ঝ
গ) য, র, ঢ় ঘ) ম, ব, প
ক) ন, ল, স
৪১। ‘প’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
ক) কণ্ঠধ্বনি খ) তালব্যধ্বনি
গ) মূর্ধন্যধ্বনি ঘ) ওষ্ঠ্যধ্বনি
ঘ) ওষ্ঠ্যধ্বনি
৪২। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো?
ক) ঙ, ঞ, ম খ) ঃ, ং, ঁ
গ) জ, য, ত্ ঘ) শ, ষ, স
খ) ঃ, ং, ঁ
৪৩। কোন বর্ণগুলো কখনো শব্দের আদিতে বসে না?
ক) কোন বর্ণগুলো কখনো শব্দের আদিতে বসে না?
ক) ঋ, ঃ, ঞ, ল খ) হ, ণ, ঙ, ং
গ) চ, ন, ড়, ঢ় ঘ) ঃ, ঙ, ঞ
ঘ) ঃ, ঙ, ঞ
৪৪। খণ্ড ত ত্ প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ড রূপ?
ক) ‘খ’ বর্ণের খ) ‘দ’ বর্ণের
গ) ‘ত’ বর্ণের ঘ) ‘ধ’ বর্ণের
গ) ‘ত’ বর্ণের
৪৫। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
গ) ৪টি
৪৬। পরাশ্রয়ী বর্ণ কোনটি?
ক) ং খ) ত্ গ) ঙ ঘ) য়
ক) ং
