বরিশালে নারীদের জন্য আলাদা টিকাকেন্দ্র

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:২৯

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নারীদের জন্য আলাদা করোনার টিকা কেন্দ্র চালু করেছে। নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কের (আগরপুর রোড) সরকারি মহিলা কলেজে নতুন এ কেন্দ্রটি খোলা হয়েছে।

গত ৩১ জুলাই থেকে আগের ছয়টি কেন্দ্রের পাশাপাশি বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৩০টি বুথের মাধ্যমে করোনা টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। 

সিটি করপোরেশনের উদ্যোগে যেসব বুথ অথবা কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে সেগুলো হচ্ছে- নগর মাতৃসদন কাউনিয়া বাঁশের হাট, হলিং বেবি রেড ক্রিসেন্ট হাসপাতাল আমানতগঞ্জ বরিশাল, সৈয়দ আনোয়ারা প্রবীণ হাসপাতাল কাউনিয়া ব্রাঞ্চ রোড, ডায়াবেটিক হাসপাতাল, সরকারি মহিলা কলেজ (শুধুমাত্র নারীদের জন্য), রাহাত আনোয়ার হাসপাতাল, গির্জ্জা মহল্লা সড়কের আছমত আলী খান ইনস্টিটিউশন (একে স্কুল), ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র জুমির খান সড়ক আলেকান্দা। 

বরিশাল পুলিশ হাসপাতাল, এফপি এবি বটতলা, রয়েল সিটি হাসপাতাল ব্রাউন্ড কম্পাউন্ড, সূর্যের হাসি ক্লিনিক মেজর এমএ জলিল সড়ক, মা ও শিশু কল্যান কেন্দ্র বিএম স্কুলের সামনে কালিবাড়ী রোড, আরিফ মেমোরিয়াল হাসপাতাল, সেন্ট এন্স টিকা কেন্দ্র, অক্সফোর্ড মিশন রোড, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ, জাগুয়া, নগর স্বাস্থ্য কেন্দ্র, বারুজ্জার হাট, বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতাল, কাশীপুর, কাশীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বাংলা বাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও রূপাতলী এলাকার গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।


ইত্তেফাক/এসজেড