ক্যাপসন নিউজ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:০৯

মার্কেন্টাইল ব্যাংক পটুয়াখালী সদর উপজেলায় ২৫০ জন গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে। গতকাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলমের উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

০০০

এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীবৃন্দ দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ  করেছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নিজেদের বেতন ও বোনাস থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। হরিরামপুর শাখার কর্মীরা এ সময় ১০০টি পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন

০০০

পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮২টি শাখার শাখা প্রধানসহ অন্যান্য বিভাগের প্রধানদের নিয়ে সম্প্রতি ৩য় ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও শফিউল আলম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন এএমডি ও সিওও মোহাম্মদ আলী এবং ডিএমডি জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন