করপোরেট গ্রাহকদের জন্য অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’তে আরো সুবিধা নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। এর ফলে গ্রাহকদের জন্য তহবিল স্থানান্তর আরো সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। বিইএফটিএন ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকসন ও ফান্ড ট্রান্সফার পুলের সাহায্যে করপোরেট গ্রাহকবৃন্দ তাদের কালেকশন ও রিসিভ্যাবেলসে আরো কার্যকরভাবে নজরদারি করতে পারবে। এর ফলে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে প্রাপ্য অর্থের ব্যবস্থাপনা আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। ‘প্রাইমপে’তে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন রয়েছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সব ধরনের রিপোর্ট ও প্রতিবেদন প্রদান করবে। এছাড়াও গ্রাহকরা ‘প্রাইমপে’ থেকে সরাসরি ‘রকেট’ ওয়ালটে তহবিল স্থানান্তর করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি
