লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া কি বন্ধ হবে না!

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:১৮

নৌ-রুটে অধিকাংশ লঞ্চেই দেখা যায় ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত যাত্রী। তারপর আবার যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এই লকডাউনের মধ্যে এটাকে বলা যায় মরার উপর খাড়ার ঘা। অন্যদিকে অতিরিক্ত যাত্রী বহনের কারণে অনেক লঞ্চ পড়ে ভয়াবহ দুর্ঘটনায়। পায়রা বন্দর নৌ-রুটের এক যাত্রী লঞ্চ পরিচালকদের অতিরিক্ত যাত্রী নিতে বাধা দেওয়ায় ঐ যাত্রীকে হেনস্তা করা হয়। এ বিষয়ে নৌ-বন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সোহেল ইসলাম জাফর

শিক্ষার্থী, ঢাকা কলেজ