দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৪৫) হত্যা মামলার আসামি সুজন মিয়াকে (১৮) মঙ্গলবার মহেশপুরের গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে।
দর্শনা থানার ওসি মো মাহবুবুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের পূর্বপাড়া থেকে সুজন মিয়াকে গ্রেফতার করেন। উল্লেখ্য, গত শনিবার দুপুরে দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলাম প্রতিপক্ষ সুজন মিয়ার ছুরিকাঘাতে মারা যান। পরদিন নিহতের মেয়ে আমেনা খাতুন বাদী হয়ে দর্শনা থানায় সুজনকে প্রধান করে সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
