কোটচাঁদপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:২৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মল্লিকপুর গ্রামে সাপের কামড়ে নাঈম হোসেন (০৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নাঈম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও ছারুন হোসেন কালুর ছেলে।

দোড়া ইউনিয়নের সদস্য আব্দুল হালিম জানান, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমিয়েছিল শিশু নাঈম। ঘুমের মধ্যে রাত ২টার দিকে বিষধর সাপ তাকে দংশন করে। পরে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে উন্নত চিকিত্সার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।