বদলগাছীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:২৫

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে খাদেমুল ইসলাম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে থুপশহর গ্রামের লেবুবাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। মথুরাপুর ইউপির গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে খাদেমুল ইসলাম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরের দিন সকালে থুপশহর গ্রামের লেবুবাগানে মেহগনি গাছে রশিতে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নওগাঁ মেডিক্যালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।