কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৪১

গত ২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনা জেলার কয়রার থানাধীন ঘড়িলাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ এক জন হরিণ শিকারিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম  মো. আল-আমিন হোসেন (২১), পিতা: মুসা ঢালী, গ্রাম:১০ নম্বর সরা লক্ষ্মীখোলা, থানা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। জানা যায়, আটককৃত হরিণ শিকারির মতোই কিছু অসাধু ব্যক্তি তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে এ সব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনের প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি। জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি