শোক সংবাদ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৪২

মোছা. জমিলা খাতুন

দৈনিক প্রথম আলোর গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতার মা মোছা. জমিলা খাতুন (৮০) গতকাল মঙ্গলবার সদর উপজেলার কূপতালা ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ এফ এম শফিউদ্দিন পাতা

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।