করোনার টিকা না নিলে বেতন বন্ধ কর্মকর্তা কর্মচারীদের

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৫০

অ্যাটর্নি জেনারেল কার্যালয়

ইত্তেফাক রিপোর্ট

যুক্তিসংগত কারণ ছাড়া করোনার টিকা না নিলে বেতন-ভাতা বন্ধ থাকবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। আগামী ১৬ আগস্টের মধ্যে তাদের টিকা নিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে টিকা না নিলে বেতন-ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনো কোডিড-১৯-এর টিকা নেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে ১৬ আগস্টের মধ্যে তা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এ সময়ের মধ্যে যুক্তিসংগত কারণ ব্যতীত টিকা না নিলে বেতন-ভাতাবন্ধসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া  হবে।

এ ছাড়া টিকা নেওয়ার সনদ ২২ থেকে ৩১ আগস্টের মধ্যে প্রশাসনিক শাখায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের।