এডিস মশা দমনে চিরুনি অভিযান
ইত্তেফাক রিপোর্ট
মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরশেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এতে গতকাল মঙ্গলবার ডিএসসিসি রেলওয়ে অফিসার্স কোয়ার্টার ও জিগাতলা স্টাফ কোয়ার্টারসহ ৩৬ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ৫ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। দক্ষিণ সিটি করপোরেশনের ছয় জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সাত জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতসমূহ পরিচালনা করেন। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে মোবাইল কোর্টে ১৭টি মামলায় মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
