আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির উদ্যোগে খাদ্য ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, করোনা প্রতিরোধ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার মিরপুর গার্লস আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। পরে মাস্ক পরা এবং করোনা ও  ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল ওয়েস্ট হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ এমপি, দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ওয়েস্ট হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, সহসভাপতি প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ, মো. হুমায়ুন কবির, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা উত্তর যুবলীগের সহসভাপতি কাজী জহিরুল ইসলাম মানিকসহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির  সদস্যবৃন্দ।