অলিম্পিক ফুটবল ফাইনালে ব্রাজিল-স্পেন

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৫৮

স্পোর্টস রিপোর্টার

আবারও অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। আরো একবার স্বর্ণ জয়ের মঞ্চ তৈরি হয়েছে ব্রাজিলের জন্য। গতকাল টোকিও অলিম্পিক ফুটবলের প্রথম সেমিফাইনালে ব্রাজিল-মেক্সিকো ম্যাচে ১২০ মিনিট লড়াই হয়েছে। উত্তেজনার এই ম্যাচ ছিল গোলশূন্য।  টাইব্রেকিংয়ে গিয়ে ম্যাচের ভাগ্য ব্রাজিলের পক্ষে ঘুরে যায়। মেক্সিকো প্রথম দুই শট গোল করতে পারেনি। প্রথম শট ব্রাজিলিয়ান গোলকিপার ঠেকিয়ে দেন। পরের শটটি পোস্টে লেগে ফিরে আসে। আর অন্যদিকে পাঁচ শটের মধ্যে ব্রাজিল চারটিতে গোল করে সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে। টাইব্রেকিংয়ে জিতে ব্রাজিল ফুটবলাররা উল্লাস করেছে কাসিমা সকার স্টেডিয়ামে। কারণ ২০১২ সালে লন্ডন অলিম্পিক ফুটবলের ফাইনালে এই মেক্সিকোর বিপক্ষে হেরে ব্রাজিল স্বর্ণ জিততে পারেনি। সেই কষ্টটা ছিল। কাল সেই প্রতিশোধ নিয়েছেন রির্চালসনরা। পরে ২০১৬ সালে নিজ ঘরের মাঠ মরাকানায় রিও অলিম্পিক গেমস ফুটবলে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। স্বর্ণপদক জয়ের সেই ম্যাচে নেইমার খেলেছিলেন। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে স্পেন ১-০ গোলে জাপাকে হারিয়েছে। আগামী ৭ আগস্ট ফাইনাল হবে ইয়োকোহামা স্টেডিয়ামে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে জাপান ও মেক্সিকো।