কিমের মাথায় ব্যান্ডেজ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:১৬

মাথায় কালো ক্ষত। রয়েছে ব্যান্ডেজ। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে সেভাবেই দেখা গেছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এর ফলে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত উত্তর কোরিয়ার সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিম। ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাবেক যোদ্ধাদের একটি কনফারেন্সেও হাজির ছিলেন। সেইসব অনু্ষ্ঠানের যে ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটিতে ব্যান্ডেজ ছাড়াই কিমকে দেখা গেছে। কয়েকটি ছবিতে আবার কিমের মাথার ডানদিকের পিছনে ক্ষতের মতো দেখা গেছে যা ব্যান্ডেজ দিয়ে ঢাকা ছিল। গত ২৯ জুন যখন ৩৭ বছরের নেতা পলিটব্যুরোর বৈঠকে গিয়েছিলেন, তখন তার মাথায় কোনও ক্ষত ধরা পড়েনি। পরে ১১ জুলাই গায়কদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন, সেই সময় তার মাথার পিছনটা দেখানো হয়নি। -হিন্দুস্তান টাইমস