বিনোদন রিপোর্ট
গত ঈদে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘এক হাতে বাজেনা তালি’। গানটির কথা ও সুর করেছেন স্নেহাশীষ ঘোষ, মিউজিক করেছেন এমপি রনি এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। মিউজিকি ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন আদিব ও রাইসা। সিডি চয়েজের ব্যানারে রিলিজ পাওয়া গানটি এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আদিব বলেন, ‘মিউজিক ভিডিওটিতে যখন কাজ করি তখনই মনে হয়েছে ভালো একটা কাজ হতে চলেছে। প্রচারের পর থেকে ভালোই সাড়া পাচ্ছি।’ রাইসা বলেন, ‘ফিকশনটি অনেক সুন্দর হওয়ায় রিলিজের পর থেকেই প্রচুর প্রশংসা পাচ্ছি। এমন কাজ আরো করতে চাই।’
