হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুর উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামের দেড় কিলোমিটার কাঁচা সড়ক কাদামাটিতে বেহাল। এতে দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা। নিরাহারগাতী গ্রামের কৃষি শ্রমিক আবুল হোসেন জানান, সড়কটি কাদাযুক্ত হওয়ায় এ অঞ্চলের উত্পাদিত শস্য বাজারে বিক্রি করতে সমস্যা হচ্ছে। ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন জানান, জনগণের চলাচলের জন্য সড়কটি সংস্কার একান্ত প্রয়োজন। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হক বলেন, অবহেলিত গ্রামীণ রাস্তাটি সংস্কারের ব্যাপারে আইডিভুক্ত করার চেষ্টা চলছে।
