পাগলা নদীর বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও শিবগঞ্জ সংবাদদাতা

মনাকষা-শিবগঞ্জ সড়কের পাগলা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের স্টিলের পাটাতনগুলো নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে। নাট-স্ক্রু ঢিলে হয়ে গেছে। কয়েকটি পাটাতন বসে গেছে। একটি পাটাতন প্রায় ৮/৯ ইঞ্চি নিচে বসে গেছে। আর ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে সহস্রাধিক যানবাহন। সওজ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন জানান, ইতিমধ্যে মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল জানান, ব্রিজটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একনেকের অনুমতি পেলেই কাজ শুরু হবে।