তাড়াশে কাদাপানিতে বেহাল সড়ক

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫২

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে পৌর শহরের খাদ্যগুদাম এলাকার তিন রাস্তা মোড়ে পাকা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব গর্তে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়। প্রায় উলটে পড়ে যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সড়ক দিয়ে চলাচলকারীরা। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কের ঐ অংশে গর্তে পড়ে একটি ভটভটি ও একটি অটোভ্যান আটকে আছে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, এ অংশ দিয়ে পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, সড়কের ঐ অংশ আপাতত ইট সুরকি ফেলে চলাচলের উপযোগী করা হবে।