ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত্যু বাড়ছে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে।  গত ২৪ ঘণ্টায়  জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৪১৩ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জনে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫১৮ জনে। ঢাকা থেকে আসা পিসসিআর রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১৫৮ জন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৯২১ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১৬ জনের মৃত্যু হয়েছে। আগামী ৭ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে টিকা দেওয়া হবে।