স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে মঙ্গলবার বিকালে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সায়মা মীম চৌধুরী (১৪)। উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ লাশ পিরোজপুর মর্গে পাঠিয়েছে। মীম ঐ গ্রামের মো. মহিবুল্লাহর মেয়ে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ঐদিন ঘরের দোতলায় আড়ার সঙ্গে মীমের ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
