বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ব্যাপক তত্পরতা অব্যাহত রেখেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া পৌরসভা এলাকার মালঞ্চী বাজারে লকডাউন অমান্য করায় চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রহিমানপুর, তমালতলা ও বেগুনিয়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় উপজেলা প্রশাসনের সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত দোকানিসহ চার জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা বলেন, করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত আছে।
