‘পাইকগাছায় জলাবদ্ধতার আশঙ্কায় ২০ গ্রামের মানুষ’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের ৬-এর পাতায় গত ২৪ জুলাই প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন পাইকগাছার উত্তর সলুয়া আদর্শ মত্স্যজীবী সমবায় সমিতি লি.-এর সভাপতি মো. লুত্ফর রহমান বিশ্বাস। প্রতিবাদে তিনি বলেন, প্রকাশিত সংবাদটি সঠিক নয়। আমরা খুলনা জেলা প্রশাসকের নিকট থেকে মত্স্য সমিতির নামে সর্বোচ্চ মূল্য দিয়ে বৈধভাবে খুলনার নাছিরপুর খাসখাল পরিচালনা করছি।
প্রতিবেদকের বক্তব্য : স্থানীয়দের অভিযোগ, সরেজমিন পরিদর্শন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেই এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মূল খাস খালের ছোট ৬৪টা শাখা খালের মুখ বেঁধে রাখায় এখনো প্লাবিত গ্রামগুলো থেকে পানি বের হতে পারছে না।
