সম্প্রতি অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ৮১টি শাখার ব্যবস্থাপকের অংশগ্রহণে ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম
০০০
শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহিদের আত্মার শান্তি কামনা করে গতকাল ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসংলগ্ন সড়কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ
