অলিম্পিক নিয়ে আমাদের ভাবতে হবে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২১:২৪

চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। বরাবরের মতো এবারও খালি হাত বাংলাদেশের।  শুধু এ বছর নয়, ১৯৮৪ সাল থেকে নিয়মিত বাংলাদেশ অলিম্পিকে অংশ নিলেও কোনো আসরেই কোনো ইভেন্টে পদক জিততে পারেনি। ২০১৬ রিওডি অলিম্পিকে সর্বোচ্চ ৭ জন অংশগ্রহণ করেছিল। এবার সংখ্যাটা ৬। সান মেরিনোর ৩৪ হাজার জনসংখ্যার দেশ এবার অলিম্পিকে পদক জিতে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। ৭৭ হাজার জনসংখ্যার বারমুডা দুইজন অংশ নিয়ে সোনা জিতেছে। তাই এবার সময় হয়েছে অলিম্পিক নিয়ে ভাবার। অলিম্পিক ফেডারেশনসহ সব মহলের উচিত অন্তত কোনো একটা ইভেন্টে পদক অর্জন করার মতো খেলোয়াড় গড়ে তোলা। তাহলেও কেবল আমাদের এই লজ্জা ঘুচবে। ক্রিকেট-ফুটবলের পাশাপাশি অন্য খেলাগুলোতে মানুষের আগ্রহ বাড়ে। আগামী অলিম্পিক পদক তালিকায় বাংলাদেশের নাম দেখতে চাই।

মোহাম্মদ মাছুম, শিক্ষার্থী, ঢাকা কলেজ